ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী হঠাৎ করে মেইন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে এগিয়ে বৈশাখী তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত, সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বির এবং দপ্তর সম্পাদক শেখ সাদিসহ সংগঠনটির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর