• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৩:৪৬ দুপুর

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকায় বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বলাই দাস নামে এক ভারতীয় চোরাকারবারিকে আহত অবস্থায় আটক করেছে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২২ বোরের দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বড়লেখা উপজেলার লাতু-কুমারশাইল সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে প্রবেশ করবে। এর ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল রাত আনুমানিক ১০টার দিকে কুমারশাইল এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে।

একপর্যায়ে চোরাকারবারিরা ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির দাবি, এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালান। গোলাগুলির একপর্যায়ে অন্য চোরাকারবারিরা পালিয়ে গেলেও বলাই দাস নামে একজনকে আহত অবস্থায় আটক করা হয়। পরে আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

বিজিবি প্রাথমিকভাবে ধারণা করছে, আটক বলাই দাস সীমান্তবর্তী একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও আটকের পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]