যশোরে মাকে হত্যার দায়ে মামুন নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদরের তেঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামুন যশোরের ঝিকরগাছার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি কোতোয়ালি থানার বাজে দূর্গাপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনের ছেলে।
পিবিআই সুত্র জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বাড়িতে গিয়ে পারিবারিক বিষয় নিয়ে মা আনোয়ারা খাতুনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো বটি দিয়ে কুপয়ে মায়ের শিরোচ্ছেদ করে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মামুন দীর্ঘ ৫ বছর বাড়ীতে থাকতেন না।
এ ঘটনায় নিহতের অপর ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘ ১৭ ঘণ্টা পর তাকে আটক করে।
পিবিআইয়ের দাবি, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আটককৃত মামুনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর