• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০১:৫২ দুপুর

মাদকের বেলায় কাউকে ছাড় নয়, ওসিকে কড়া নির্দেশনা দিলেন এমপি জসিম উদ্দিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নয়—শুধু মাদক কারবারি নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। এ সময় তিনি বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমানকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্টটির আয়োজন করেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম সাইফুল ইসলাম টিপু।

প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমিও কুমিল্লা-৫ আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কাজ শুরু করেছি এবং কিশোর গ্যাং প্রতিরোধে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শুধু খুচরা মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, এর পেছনে থাকা গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ সময় তিনি যুবসমাজের উদ্দেশে মাদক ছেড়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। যুবসমাজকে খেলার মাঠমুখী করার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

খেলায় সভাপতিত্ব করেন ষোলল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, সহ-সভাপতি আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভূইয়া ও সদস্য সচিব আব্দুল আলীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন ভূইয়া ও রহিম খান লিটন, বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুবর আলম, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক মোঃ তানজিবুর রহমান শুভসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

উক্ত খেলায় উদ্বোধনী ম্যাচে শেষ মুহুর্তের কুমিল্লা সিটি কর্পোরেশন কাজীপাড়াকে ৫-১ গোলে ব্যবধানে বুড়িচং ক্রিড়া সংসদ জয়লাভ করে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]