• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল

গ্রাহকসেবায় নতুন দিগন্ত: নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ সুশাসনের ছোঁয়া

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যক্রমে গতিশীলতা ও সুশাসন ফিরিয়ে আনতে নানামুখী যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে কঠোর ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছেন। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি গ্রাহকসেবার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমানোটাই আমাদের প্রধান লক্ষ্য।

​বর্তমানে সমিতিটির আওতাধীন ১টি সদর দপ্তর, ৬টি জোনাল অফিস এবং ৫টি সাব-জোনাল অফিস রয়েছে। প্রায় সাত হাজার দুইশত কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে নরসিংদী সদরের একাংশ, শিবপুর, মনোহরদী, বেলাব, রায়পুরা এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব, বাজিতপুর ও কুলিয়াচর উপজেলার অংশবিশেষে প্রায় ৬ লাখ ৭৬ হাজার গ্রাহক নিয়মিত সেবা পাচ্ছেন। বর্তমানে নতুন সংযোগের আবেদন ও যেকোনো সমস্যা দ্রুততম সময়ে সমাধান করা হচ্ছে। পাশাপাশি, বিদ্যুৎ দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ লাইন অপসারণ, নতুন লাইন স্থাপন এবং পর্যাপ্ত ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো হচ্ছে। গ্রাহকের অভিযোগ দ্রুত মেটাতে পূর্বে থাকা ২৩টি কেন্দ্রের সাথে আরও ১০টি নতুন অভিযোগ কেন্দ্র স্থাপন করার অনুমতি পাওয়া গেছে। যার মধ্যে কয়েকটি নতুন অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে।

​এদিকে দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন জিএম আব্দুল কুদ্দুস। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁর কার্যালয়ের দরজা সব সময় সবার জন্য খোলা রয়েছে। পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিল পরিশোধ এবং বিদ্যুৎ চুরি রোধে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​অন্যদিকে, সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, প্রতিদিন ৬ লাখ ৭৬ হাজার গ্রাহকের জন্য ২৪৮ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যায় গড়ে ১৯৫ থেকে ২০৫ মেগাওয়াট। এই সামান্য ঘাটতি পুষিয়ে নিতে তিনটি নতুন সাব-স্টেশনের কাজ হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে মরজালে ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড সাব-স্টেশনের নির্মাণকাজ এখন চলমান, যা ২০২৭ সালে চালু হলে রায়পুরা, মরজাল ও বেলাব এলাকার বিদ্যুৎ ব্যবস্থায় এক বিপ্লবী পরিবর্তন আসবে। শুধু তাই নয়, জিএম স্যারের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে সমিতির সিস্টেম লস ১০.৩১ শতাংশ থেকে কমিয়ে বর্তমানে ৮.৮৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা সামনের দিনে আরও কমে আসবে।

​উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসা জিএম আব্দুল কুদ্দুসের সুদৃঢ় ও পরিচ্ছন্ন নেতৃত্বে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ আজ একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং শতভাগ গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপ নিতে শুরু করেছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]