• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৩:৫৪ দুপুর

আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান পদে ব্যারিস্টার আজিজুল মীর 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন একজন ব্যারিস্টার। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে শুরু হয়েছে নতুন আলোচনা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ব্যারিস্টার আজিজুল হক মীর। জনসেবায় নিজেকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা এবং তার বাবার রেখে যাওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন।

এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামগড়া চৌরাস্তা এলাকায় ব্যারিস্টার আজিজুল হক মীরের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং দোয়া ও সমর্থন কামনা করেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

গণসংযোগকালে এলাকার বিভিন্ন চায়ের দোকান, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের জন্য দোয়া ও সমর্থন কামনার পাশাপাশি চেয়ারম্যান নির্বাচিত হলে ইয়ারপুর ইউনিয়নকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

স্থানীয়দের ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একজন উচ্চশিক্ষিত ও আইন পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির অংশগ্রহণ তৃণমূলের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে নতুন মাত্রা যোগ করতে পারে।

এলাকাবাসীর কয়েকজন বলেন, তাদের জানা মতে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবারই প্রথম কোনো ব্যারিস্টার পদধারী ব্যক্তি অংশ নিতে যাচ্ছেন। একজন উচ্চশিক্ষিত ও আইনজ্ঞ ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে তারা মনে করেন।

তারা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, শিক্ষাগত যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা ও জনসেবার মানসিকতার সমন্বয়ে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন। এ কারণেই ব্যারিস্টার আজিজুল হক মীরের প্রার্থিতাকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং তার জন্য দোয়া ও সমর্থন জানিয়েছেন।

ব্যারিস্টার আজিজুল হক মীর বলেন, “আমি এই ইউনিয়নের সন্তান। ছোটবেলা থেকে এই এলাকার মানুষ ও তাদের নানা সমস্যার সঙ্গে আমার পরিচয় রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার সার্বিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য হবে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ইউনিয়ন গড়ে তোলা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”

তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য ইয়ারপুর ইউনিয়ন গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য।

গণসংযোগে আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না মুন্সী, রাজ্জাক মীর, শাহজাহান, আবুল মীর, নিজাম ফকির, থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

তৃণমূলের রাজনীতিতে আইনজ্ঞের পদচারণা ইয়ারপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখন ব্যারিস্টার আজিজুল হক মীরের প্রার্থিতাই স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]