• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৪:৪৫ দুপুর

বালি ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৯

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালি ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ (৬০), ইউনিয়ন বিএনপির সদস্য চাঁন মিয়া (৫০), ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল (৪৫), সদস্য মো. আনিছ (৪০) এবং বিএনপি কর্মী হারুন অর রশিদ (৩২), হুমায়ুন কবির (৩৫) ও আব্দুর রহিম (৪৩)।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নে যমুনা নদী থেকে অবৈধভাবে বালি ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে। রশিদ, কবিরসহ আহতরা বলেন, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ ও তার সহযোগী সাখাওয়াত নলসন্ধ্যা এলাকায় যমুনা নদী ও নদীর পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি নিয়ে পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মাসুদ ও বিএনপির সদস্য চাঁন মিয়াসহ এলাকার অন্যান্য লোকজন প্রতিবাদ করেন। এতে সুভাষ ও সাখাওয়াত গ্রুপ ক্ষিপ্ত হয়ে ওঠে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ ও তার লোকজন ওই এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ ও সাখাওয়াতের নেতৃত্বে আটটি মোটরসাইকেলে করে তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় চাঁন মিয়া ও আনিছসহ ৯ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আনিছ, চাঁন মিয়া ও মাসুদের অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, কাল রাতে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]