দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে।
রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মোট মৃতদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬৮ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে দেশে হামের সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পর্যবেক্ষণ অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর