সুনামগঞ্জে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
রবিবার( ৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অধিকার’র সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, হেফাজতে ইসলাম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজওয়ার, সমাজকর্মী মোজাহিদুল ইসলাম মজনু, মানবাধিকার কর্মী জিয়াউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মুহিবুর রহমান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী সালমান ফারসী, ইজাজুল ইসলাম, রবিন আহমদ, কলেজ শিক্ষার্থী মোহাম্মদ আলী, সুজন আহম প্রমুখ। এ সময় বক্তারা বলেন-দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় খুন, গুম সহ সকল প্রকার অপরাজনীতি ও অপসংস্খৃতিকে কবর দিতে হবে। তাহলেই একটি সুন্দর রাষ্ট্র গঠন সম্ভব। এছাড়াও বক্তারা গুম হওয়া ব্যাক্তিদের বিচার ও তাদের পরিবারকে পূর্ণবাসন করার দাবী জানান।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর