ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা জামায়াতের আমীর ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক শামীম,উপজেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব ডাঃ আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ কারামুক্তি লাভ করেছেন।
রবিবার (৩০ আগস্ট) দীর্ঘ ২১ দিন কারা ভোগ করার পর হাইকোর্টের আদেশে তারা জামিনে মুক্ত হলেন।
এ উপলক্ষে এদিন বিকেলে সদরের চত্বর প্রাঙ্গনে তাদের সংবর্ধনা প্রদান করে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন। এসময় অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি বলেন, জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নাই। দেশের বিভিন্ন সংকটকে জেল জুলুম দিয়ে ডাকতে পারবে না সরকার। এসময় তিনি সরকারের চরিত্র অতীত ফ্যাসিবাদের মতো হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এতে জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আলাউদ্দিন, নায়েবে আমীর গোলাম মোস্তফা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দরা।
উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁওয়ে একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় (৯ আগস্ট) হাজিরা দিতে গেলে আদালত তাদের জামির নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বাদী হয়ে দ্রুত বিচারিক আইনে এ মামলাটি দায়ের করেছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর