যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল আলমকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) ভোর রাতে শহরের কারবালা রোড এলাকার ওয়াপদা গ্যারেজ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ভোর রাতে ওই এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের ওসি সুজন কুমার মন্ডল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান শেষে আটক রাজিবুলকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
রবিবার বিকেলে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, রাজিবুল আলম একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর