পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ তৌহিদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। রবিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপির রাজনীতির সাথে যুক্ত তৌহিদুল ইসলাম পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ছিলেন। তিনি পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে ৫ বার নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির আহ্বায়ক ছিলেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তিনি জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পান।
তার মৃত্যুতে জেলার বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সোমবার দুপুরে তার মরদেহ জেলা বিএনপির কার্যালয়ে সর্বস্তরের জনগণের শ্রদ্ধানিবেদনের জন্য আনা হবে। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর