আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে নেত্রকোণায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভায় জন্মাষ্টমী উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, শুভ জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সার্বক্ষণিক অনলাইন নজরদারি থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর