• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৭:২০ বিকাল

হালুয়াঘাটে শতকণ্ঠে গানের মধ্য দিয়ে নজরুল বর্ষ-এর শুভ উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের হালুয়াঘাটে নানা আয়োজনে ও শতকণ্ঠে গানের মধ্য দিয়ে নজরুল বর্ষ-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকের উল্লাহ, উপজেলা জামায়াতের আমির মোয়াজ্জেম মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও মানবিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও আদর্শ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের শতকণ্ঠে গান ও নাচ, কবিতা সহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]