• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৮:১৫ রাত

সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম নামে এক শিশুকে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন ও পৃথক দুটি মাদক মামলায় দুই জনসহ মোট ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও হত্যা মামলায় দুই জনের ২০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মাদকের একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর মাদক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো: নজরুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন।

হত্যা মামলায় দন্ডপ্রাপ্তরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভায়ড়া গ্রামের মোক্তার সরকারের ছেলে আল-আমিন ও সলঙ্গা থানার আংগারু গ্রামের লোকমান হোসেনের ছেলে নাসির উদ্দীন। মাদক মামলায় দন্ডপ্রাপ্তরা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৪৩) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর মাষ্টার পাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী মালা খাতুন (৫৬)। হত্যা মামলার অভিযোগ পত্র উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৫ নভেম্বর দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিলো শিশু ছাইম। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। ২৭ নভেম্বর সকালে স্থানীয় একটি পুকুরে শিশু ছাইমের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। এ ঘটনায় নিহত শিশুর নানা আলীম উদ্দিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করা মামলা দায়ের করেন। এ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

অপর দিকে, মাদক মামলার অভিযোগ উল্লেখ করা হয়েছে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ শহরে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে হোসেনপুর তারকাটা মিল এলাকা থেকে সোহেল রানাকে ২০ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক করে এঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইশানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এছাড়াও ২০২২ সালের ২২ জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মনসুর আলী ষ্টেশন ১২০ গ্রাম হেরোইনসহ মালা খাতুনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এই মামলায় আদালাত মালা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]