• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ রাত

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি দিতে পদক ও পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে শিক্ষকদের পাঠদানের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে একটি স্মারক জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মাউশি। 

সোমবার (৩১ আগস্ট) স্মারকটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্মারকে বলা হয়েছে, গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের নির্দেশনা দেন।

এরই ধারাবাহিকতায় শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থা এবং তাদের পাঠদান ও নেতৃত্বগুণ বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

যেসব বিষয় বিবেচনায় নেওয়া হবে

স্বীকৃতির জন্য শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে বেশ কয়েকটি মানদণ্ড বিবেচনা করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষকতার অভিজ্ঞতা; বিষয়ভিত্তিক জ্ঞান, নিষ্ঠা ও পাঠদানের দক্ষতা; শিক্ষা উপকরণ ব্যবহারের সক্ষমতা; প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে দক্ষতা; শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মনোভাব; চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও উদ্যম; পোশাক-পরিচ্ছদ এবং চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা; শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা; পাঠ্যপুস্তক প্রণয়নে অবদান; পেশাগত ও গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা; গুণগত শিক্ষার জন্য উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ; উত্তমচর্চা ও সৃজনশীল কার্যক্রমে অবদান; কমিটির কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা; কার্যকরভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনার সক্ষমতা; সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করা; স্বাস্থ্যবিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান পুনঃসজ্জিত করার উদ্যোগ।

মনিটরিং করবেন মাঠপর্যায়ের কর্মকর্তারা

মাউশির নির্দেশনা বাস্তবায়নে সার্বিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

শিক্ষকদের ভালো কাজকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে পাঠদানের মান উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব ও সৃজনশীলতার চর্চা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে মাউশি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]