• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ দুপুর

কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের চাদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বাদনাল গ্রামের গফিজ মিয়ার ছেলে অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া (৪০) এবং একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের চাদপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি যাত্রী নিয়ে নেত্রকোনা রামপুর বাজার থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে চাদপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশাচালক ওয়াজিদ মিয়া ও যাত্রী লিজা আক্তার নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আহত তিনজনকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]