• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
মো. আমজাদ হোসেন রতন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১২ দুপুর

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় দৈনিক মুজলুমের কন্ঠ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাগরপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক মুজলুমের কন্ঠ পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি ও নাগরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।

নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাছুম বিল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির সহ নাগরপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]