• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৩ দুপুর

জয়পুরহাট চিনিকলে ৩,৭০০ একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা, রোপণ মৌসুমের উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০২৬-২০২৭ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদর সাবজোনের ১ ও ২ নম্বর ইউনিটের আখচাষীদের জমিতে এসটিপি (সুগারকেন ট্রেঞ্চ পদ্ধতি) ও সরাসরি পদ্ধতিতে আখ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা হয়। একই সঙ্গে চিনিকলের আওতাধীন ১০টি সাবজোনের ৮৮টি ইউনিটে একযোগে আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

চিনিকল সূত্র জানায়, সদর সাবজোনের আখচাষী তরিকুল ইসলাম, কাঞ্চন ও আলম হোসেনের জমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (পিডিএম) কৃষিবিদ মো. আমিনুল ইসলাম। জয়পুরহাট চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে মিলের মহাব্যবস্থাপক (কারখানা) আব্দুর রাজ্জাক, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) ইশতিয়াক আহমেদ রাজীব, ডিজিএম (সম্প্রসারণ) প্রবীর মল্লিক, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো) এ কে এম শফিউল আযম, ডিএম (সিপি) লিটন কুমার মন্ডল, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, চিনিকল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম এবং সদর-এ সাবজোন প্রধান রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখচাষীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, "আখ একটি অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। সঠিক সময়ে রোপণ, উন্নত জাত নির্বাচন এবং আধুনিক প্রযুক্তি অনুসরণ করলে চাষীরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন।" তিনি জানান, চাষীদের উৎসাহিত করতে মিলগেটে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬৫১ টাকা এবং বাহির কেন্দ্রে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

চলতি ২০২৬-২০২৭ রোপণ মৌসুমে জয়পুরহাট চিনিকলের আওতাধীন এলাকায় মোট ৩ হাজার ৭০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক চাষীদের বেশি লাভের আশায় নির্ধারিত সময়ের মধ্যে জমি প্রস্তুত করে আগাম ও উচ্চফলনশীল জাতের আখ রোপণের আহ্বান জানান।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]