• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৬ বিকাল

বরগুনায় ২২৬ শিক্ষার্থীকে জেলা পরিষদের ১৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২২৬ জন শিক্ষার্থীর মাঝে মোট ১৩ লাখ ৯ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বরগুনা জেলা পরিষদ। মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম মনি এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন। বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা), বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল মালেক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা জানান, "শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মেধাবীদের যোগ্য মূল্যায়নই আমাদের আগামী দিনের সুন্দর স্বপ্ন পূরণ করবে। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে ও মেধার সঠিক মূল্যায়নে বরগুনা জেলা পরিষদ সবসময় এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।" অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ ২২৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]