বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুরুদাসপুরে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের নেতৃত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভা গেটের সামনে থেকে বর্র্ণাঢ্য র্যালি বের হয়। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সহসাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক সময় হাসান ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লবসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরাও আনন্দ র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে এসে সমবেত হয়। এরপর সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন আব্দুল আজিজ এমপি। তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর