• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১২ বিকাল

একাত্তর অস্বীকারকারীদের দেশে থাকার অধিকার নেই: বুলু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যারা একাত্তর, মুক্তিযুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে অস্বীকার করে তারা মূলত বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করে তাদের এ দেশে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

এছাড়াও তিনি আরোও বলেন, দেশের স্বাধীনতা অর্জনের পেছনে লাখো মানুষের আত্মত্যাগ রয়েছে। সেই ইতিহাসকে বিকৃত বা অস্বীকার করে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব নয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পালন করা হচ্ছে। মাছের পোনা অবমুক্তের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]