• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল

তারেক রহমানের রাজনীতিতে সবার আগে দেশ ও জনগণ: এমপি মো: শাহাজাহান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাজাহান।

এছাড়াও তিনি বলেন, তারেক রহমানের কাছে সবার আগে দেশ, সবার আগে দেশের জনগণ। ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই তিনি রাজনীতি করেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন শুধু বড় বড় অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য অধিকার, তরুণদের ভবিষ্যৎ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। দেশের মানুষ অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রত্যাশা তৈরি করেছে। তাই রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এমপি শাহাজাহান বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না। দল-মত নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে। কারণ আমাদের সবার পরিচয়ের আগে বাংলাদেশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া এবং সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]