• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নানা আয়োজনে সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ মারুফ হাসান খোকন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ- সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা ও সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া।

এছাড়া সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম, রায়গঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদেছ হোসেন সোহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]