ময়মনসিংহের ভালুকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা উপজেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন-এর নেতৃত্বে র্যালিটি উপজেলার সিডস্টোর আলহাজ্ব শহিদুল ইসলাম আড়ৎ বাজারের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।
বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল এবং শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর