• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৬ দুপুর

গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদ ও গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার তুলে ধরে। সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার খবরও মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরন বদলালেও পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের গুরুত্ব অপরিবর্তিত রয়েছে। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক শাহনুর আহাম্মেদ সোহাগ, সহসভাপতি আব্দুস সালাম, সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী, কালবেলার প্রতিনিধি নূর আলম, সংগ্রামের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সদস্য নূরে আলম সুমন এবং দৈনিক মজলুমের কণ্ঠ ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সেলিম হোসেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]