• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২০ বিকাল

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটে শিশু রিয়ামনি ধর্ষণ মামলায় আট বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামি সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সুজন লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে। আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। ৮ বছরের শিশু রিয়ামনি তার মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়ি ফেরার পথে তারা লালমনিরহাট আদালত প্রাঙ্গণের সামনে বাসের জন্য অপেক্ষা করার সময় সুজন শিশুটিকে ঘোরানোর কথা বলে ফুসলিয়ে কাছেই এয়ারপোর্ট এলাকার একটি ভুট্টা ক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সুজন পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত চত্বর থেকে শিশুকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনাটি চাঞ্চল্যকর ছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালত এ রায় দিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]