• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত

গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডেশনের সাড়ে ৮ লাখ টাকার অনুদান প্রদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের গুরুদাসপুরে অসুস্থ রোগী, কৃতি শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের টাকা প্রদান করেছে সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান ‘রাশিদ-নিলু ফাউন্ডেশন’। বুধবার বিকেল ৪টায় পৌর সদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুদান দেয়া হয়। জানা যায়, আমেরিকা প্রবাসী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন কৃতি শিক্ষার্থী, ১৫টি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান, ১১০ জন দুস্থ অসহায় রোগীর মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন। ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ, অধ্যক্ষ আফছার আলী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ব্যবসায়ী নাজিম উদ্দীন সরদার, সাংবাদিক আলী আক্কাছ, শিক্ষার্থী সাবিহা ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চলনবিল প্রবাহের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক খোকন। অনুদানপ্রাপ্ত অসুস্থ শুকুর মাহমুদ, মো. খুদু, রোকিয়া বেগমসহ অনেকে জানান, রাশিদ-নিলু ফাউন্ডেশনের আর্থিক অনুদান তাদের বাঁচার পথ দেখিয়েছে। কৃতি শিক্ষার্থী সাবিহা বলেন- আমাদের উপবৃৃত্তির টাকা দিয়ে উৎসাহিত করায় রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রবাসী রাশিদুল ইসলামের দুুই ছেলে রিদন তালহা ইবনে রাশিদ ও জুবায়ের ইসলাম রাহাত পিতা মাতার দেখানো পথ অনুসরণ করে আগামীতে ফাউন্ডেশনটির কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন- ‘২০২১ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতে কার্যক্রম বৃদ্ধির আরো বড় পরিকল্পনা রয়েছে।’ 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]