• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৩ রাত

হল প্রাধ্যক্ষ অপসারণের দাবিতে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে প্রধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে এক দল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে ওই অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এসময় তারা হলের প্রাধ্যক্ষ ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং তাকে দ্রুত অপসারণের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বসা ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহীম বলেন, ‘প্রশাসনকে পর্যাপ্ত সময় দেওয়ার পরও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। একই সঙ্গে অভিযুক্ত প্রাধ্যক্ষ এখনো স্বপদে পদে বহাল রয়েছেন। তাই তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত এবং ছাত্র নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রভোস্টকে অপসারণ না করা পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি চলবে।’

এ বিষয়ে ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি আবু নাঈম বলেন, ‘দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে প্রাধ্যক্ষ অপসারণ ও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি মানা না হলে আরও কর্মসূচি নেওয়া হবে।’

এর আগে ১৬ আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ফেসবুকে পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]