সাতক্ষীরা জেলার সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি অস্ত্র, গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বৃহস্পিবার (৩ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ০৩ (তিন) টি অস্ত্র যাহার মধ্যে ০১ (এক) টি বিদেশি পিস্তল ও ০২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন সাতক্ষীরা সদর উপজেলায় চৌবাড়ীয়া গ্রামের মোঃ জয়নাল সরদার এর পুত্র মোঃ আরিফুল ইসলাম। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর