জাতীয় সংসদে নিজের জন্য নির্ধারিত কার্যালয়ে প্রথমবারের মতো দাফতরিক কাজ শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজ দফতরের দায়িত্ব পালন শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে সংসদ ভবনে পৌঁছালে দফতরের কর্মকর্তারা মির্জা আব্বাসকে স্বাগত জানান। পরে তিনি তার জন্য নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মধ্য দিয়ে দিনের দাফতরিক কার্যক্রম শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মির্জা আব্বাস।
দফতর সূত্র জানায়, দাফতরিক কাজ শেষে দিনের পরবর্তী সময়ে জাতীয় সংসদের চলমান অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর