• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫২ দুপুর

জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী বাস পুকুরে, আহত ১৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

​পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। কুয়াকাটা যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

​জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের একদল সাবেক শিক্ষার্থী কুয়াকাটা ভ্রমণের জন্য আইকনিক পরিবহনের ওই দোতলা স্লিপার বাসটি রিজার্ভ করেছিলেন।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। সকালে খলিলপুর পৌঁছালে চালক বাসটির ওপর নিয়ন্ত্রণ হারান, ফলে যানটি সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

​ঘটনার পরপরই কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]