• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৫ দুপুর

ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা হাইকমিশনের

ফাইল ফটো

বাংলাদেশে ভারতের ভিসা প্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

সম্প্রতি ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে।

হাইকমিশন সতর্ক করে জানিয়েছে, এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে দালালের মাধ্যমে আবেদন করলে অর্থের পাশাপাশি ভিসা আবেদন এবং গুরুত্বপূর্ণ সময়ও ক্ষতির মুখে পড়তে পারে।

সতর্কবার্তায় ভিসা প্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের কোনো মধ্যস্থতাকারীর সহায়তা না নিয়ে সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]