• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪১ দুপুর

বিশ্বকাপ জেতানো রোহিত -রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

বয়স জালিয়াতির অভিযোগে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। একই অপরাধে সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ ক্রিকেটারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থাটি।

প্রাক-মৌসুমে খেলোয়াড়দের নথিপত্র যাচাই করতে গিয়ে বয়সের অসঙ্গতি ধরা পড়ে সিএবির। এরপরই অনূর্ধ্ব-১৯ দল থেকে রোহিত যাদবকে প্রত্যাহার করা হয়। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের পাঁচটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল তাঁর।

সিএবি সূত্রে জানা গেছে, বাংলার হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে খেলা রোহিতের প্রকৃত বয়স ও নথিতে উল্লেখ করা বয়সের মধ্যে প্রায় ২৭ মাসের পার্থক্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি বিষয়টি বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

তালিকায় থাকা সবচেয়ে আলোচিত নাম রবি কুমার। বাঁহাতি এই পেসার ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ওই ম্যাচে ৯ ওভার বল করে মাত্র ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনকে ফিরিয়ে শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে বড় ধস নামান রবি।

২০২২ সালেই বাংলার সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। তবে ২০২৩ সালের পর আর রাজ্যের হয়ে খেলতে দেখা যায়নি এই পেসারকে।

সিএবির সিদ্ধান্ত অনুযায়ী, বয়সভিত্তিক ক্রিকেটে রবি কুমারের অভিষেক থেকে শুরু করে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তাঁর সব রেকর্ড ও পরিসংখ্যান বাতিল বলে গণ্য হবে। তদন্তে তাঁর ক্ষেত্রেও বয়সের নথিতে ৪০ মাসের বেশি অসঙ্গতি পাওয়া গেছে বলে জানা গেছে।

ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতি ঠেকাতে এর আগেও একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। ২০২০ সালে বোর্ড একটি ‘অ্যামনেস্টি স্কিম’ চালু করেছিল। সেই ব্যবস্থায় নিবন্ধিত কোনো ক্রিকেটার নিজে থেকে বয়সসংক্রান্ত সঠিক তথ্য প্রকাশ করলে তাঁকে শাস্তির হাত থেকে রেহাই দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। তবে তদন্তে জালিয়াতি ধরা পড়লে কঠোর নিষেধাজ্ঞার বিধান ছিল।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বয়স যাচাই আরও কঠোর করতে জন্মসনদের পাশাপাশি খেলোয়াড়দের স্কুল ও কলেজের শিক্ষাগত নথিও জমা দেওয়া বাধ্যতামূলক করেছে বিসিসিআই। তারপরও বয়স জালিয়াতির ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]