• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ দুপুর

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে তিনজনের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার হাজী হযরত আলীর ভাড়া বাসার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গত ৯ আগস্ট ওই দম্পতি নতুন ভাড়াটিয়া হিসেবে বাসাটিতে ওঠেন। তাদের কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। শুক্রবার ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে ভেতর থেকে তিনটি পচাগলা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এবং আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করা, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা এক পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]