• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫২ দুপুর

সিরাজগঞ্জে হাজতখানা থেকে পালানো আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া চুরি মামলার আসামি আব্দুল মোমিনকে দুই দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাজতখানায় কর্তব্যরত ১০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুজন এসআই, তিনজন এটিএসআই, তিনজন পুরুষ ও দুজন নারী পুলিশ সদস্য রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে হাজতখানায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান আব্দুল মোমিন (২২)। তিনি শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানা থেকে পলাতক চুরি মামলার আসামি আব্দুল মোমিনকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাজতখানায় কর্তব্যরত ১০ পুলিশ সদস্যকে ঘটনার দিনই প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, আদালতে হাজিরা থাকায় আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল। এ সময় কোর্ট পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হ্যান্ডকাপ খোলার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় গেটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে হাজতখানা থেকে বেরিয়ে যান মোমিন। পরে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে ঘটনার দিনই থানায় মামলা করা হয়েছে বলে জানান রওশন ইয়াজদানী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]