নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের যৌথ উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে নূর মোহাম্মদ নগরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে তার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সংগ্রহশালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল। এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর