• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৫ বিকাল

ভিসা প্রতারণায় কোটিপতি, প্রতারক চক্রের হোতা সাহাবুলসহ গ্রেফতার ৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

অষ্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবকদের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এ রকম একটি প্রতারক চক্র গড়ে তোলে তাঁতী লীগ নেতা সাহাবুল ইসলাম।

শনিবার (৫সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাহাবুলসহ চক্রের ৬ সদস্যকে ২ টি পাসপোর্ট ও ২টি অষ্ট্রেলিয়ার ভিসার আবেদনসহ গ্রেফতার করেছে।

তাদেরকে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি মুক্তা হিমাগার এলাকা হতে মাইক্রোবাস আটকিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল, নিতাই কাছারীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম সাবুল (২৪), নীলফামারী সদরের বাটুলটারী গ্রামের মোখলেচার রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর ইসলাম (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), মাইক্রোবাসের চালক সজিব মিয়া (২৬) ও হেল্পার সাফিউল ইসলাম (২৮)।

ওসি আব্দুল গফুর জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভূয়া ভিসা দিয়ে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কয়েকজন ভিসা প্রতারক যশোর হতে ফিরছেন। পুলিশ চেকপোষ্ট বসিয়ে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করে সাহাবুলসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি পাসপোর্ট, অষ্ট্রেলিয়ান ভিসার ২টি আবেদন ও মোবাইল উদ্ধার করা হয়। তাদের মোবাইলে প্রচুর ভূয়া ভিসার কপি পাওয়া গেছে। এছাড়া তাদের মোবাইলে অনলাইনে জুয়া খেলার আলামতও রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও অনলাইন জুয়া আইনে ২ টি পৃথক মামলার করা হয়েছে।

অন্যদিকে পুলিশের তথ্য ও খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে থাই লটারী বিজয়ী করা ও ভিসা করে দিয়ে অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাংলাদেশি প্রবাসী ও দেশের বিভিন্ন জেলার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাঁতী লীগ নেতা সাহাবুল কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। দিন মজুর থেকে তাঁতী লীগের প্রভাব খাটিয়ে প্রতারণা করে কোটিপতি হয়েছে। ৫ আগষ্ট পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৮ জানুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে থাই লটারী ও ভিসা প্রতারণায় সাইবার সুরক্ষা আইনে মামলা পূর্বক জেলে পাঠায়। সে জেল থেকে বের হয়ে আবারও সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আবারও শনিবার সকালে সেই সাহাবুলসহ ভিসা প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর আরও জানান, মামলা পূর্বক সাহাবুলসহ ৬ জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]