• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৫ রাত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত

আক্কাস আল মাহমুদ হৃদয়।।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা মৎস্য ভবন সংলগ্ন ডেইলি টাইমস নিউজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী।

জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন ও সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়।

সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রম এবং সদস্যদের দায়িত্ব পালনের বিষয় মূল্যায়ন করা হয়। পাশাপাশি সংগঠনের বর্তমান সাংগঠনিক অবস্থা, বিভিন্ন উপজেলায় কমিটি গঠন এবং কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দায়িত্ব পালনে নিষ্ক্রিয় সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় অতীতে নির্যাতন, হামলা ও সহিংসতার শিকার হয়ে আহত কিংবা নিহত সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে সংগঠনের পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক, মানবিক ও প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, জেলা কমিটির জরুরি ফান্ড গঠন, মাসিক চাঁদা নির্ধারণ এবং সংগঠনের জন্য স্থায়ী অফিস নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বাড়াতে খেলাধুলার আয়োজন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় জেলা কমিটির দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্বশীলদের পরিবর্তনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাব তুলে ধরেন। পরে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, মানবাধিকারকর্মী, সংগঠনের সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ই-মেইলে ছবি আছে ০১৭৪৩৮৯৫০১৮

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]