• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৪ দুপুর

নাটোরের বারনই নদে বিপুল সংখ্যক মাছের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদে হঠাৎ বিপুল সংখ্যক মাছ ভেসে উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়।

এ ঘটনায় শনিবার নাটোর জেলা মৎস্য অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তিন সদস্যরা হলেন, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদ হোসেন। শনিবার বিকালে তিন সদস্যের তদন্ত কমিটি বারনই নদের ৪টি স্থান থেকে মরা মাছের ও পানির নমুনা সংগ্রহ করেন। নমুনা পরীক্ষা করে প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত কমিটি।

তদন্ত কমিটির সদস্য নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, বারনই নদে মাছ মরে ভেসে উঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারনই নদ পরিদর্শন করে ৪ টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে উঠার প্রকৃত কারন উদঘাটন করা যাবে।আর বারনই নদে ৮টি স্থানে মাছের অভয়াশ্রম আছে। সেখানে মা মাছের কোন ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। তবে বারনই নদে বিভিন্ন বজ্য ফেলার কারনে এ ধরনের ঘটনা ঘটতে পারে। পানির নমুনা পরীক্ষার প্রতিবেদন আসলে তা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকেই নদের পানিতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কোথাও কোথাও পানির মধ্যে গ্যাসের মতো বুদবুদ দেখা গেছে। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। শুক্রবার সকালে বিষয়টি ছড়িয়ে পড়লে নদীর দুই পাড়ে মানুষের ভিড় জমে যায়। অনেকেই জাল ও অন্যান্য উপায়ে ভেসে ওঠা মাছ ধরে নিয়ে যান। এ ছাড়া ২০২২ সালেও বারনই নদীতে মাছের মড়কের ঘটনা ঘটেছিল। সে সময় জেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য অনুযায়ী,নদীতে পাট জাগ দেওয়ার ফলে পানি দূষিত হয়ে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মাছ মারা যাচ্ছিল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]