• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৩ বিকাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন পুটিজানা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বারেক (৫৫), কমলাপুর গ্রামের আশরাফ আলী (৩৮), বিড়ালশা গ্রামের জিয়াউর রহমান (৩৮), রসুলপুর গ্রামের মোফাজ্জল হোসেন মজু (৪৮) এবং মুক্তাগাছা উপজেলার ঘোষাইল গ্রামের আব্দুস সাত্তার (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের পুরাতন বৈধার বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ অর্থসহ তাঁদের আটক করা হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, অভিযানে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]