• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ রাত

খোকসায় হেলিকপ্টারে চড়ে এলেন প্রবাসী ব্যবসায়ী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণ করেছে। রবিবার বেলা ১২টার দিকে হেলিকপ্টারটি থেকে খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা নাসির হোসেন এবং সিঙ্গাপুরের দুই নাগরিক নেমে আসেন।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুরের দিকে হেলিকপ্টারটি মাঠে নামলে উৎসুক জনতা তা দেখার জন্য ভিড় করেন। এ সময় অনেকে মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ধারণ করেন।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দ্রুত নিজ এলাকায় পৌঁছাতে নাসির হোসেন হেলিকপ্টারটি ভাড়া করেন। তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়িক অংশীদারও সফরসঙ্গী হিসেবে ছিলেন।

বিদেশি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন।

এ বিষয়ে ওসি মোল্লা জাকির হোসেন বলেন, ‘আমরা নিরাপত্তার দায়িত্বে সেখানে গিয়েছিলাম। তখন তারাই আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আমি কাউকে ফুল দিইনি। বিষয়টি নিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য অসত্য অপপ্রচার চালাচ্ছে।’

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]