ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন, সমালোচনা ও অপবাদের বিষয়ে মুখ খুলেছেন আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
পোস্টে নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া গুজবের জবাব দিতে গিয়ে মেঘনা আলম দাবি করেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি।’ একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মীয় পোশাক না পরার কারণেই তাকে নিয়মিত নানা ধরনের মিথ্যা অপবাদ ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
সমাজের দ্বিমুখী মানসিকতারও সমালোচনা করেন এই মডেল। তার অভিযোগ, ধর্ম ও নৈতিকতার আবরণে থাকা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা অডিও ক্লিপ ছড়িয়ে পড়লেও অনেক সময় তাদের নির্দোষ প্রমাণের চেষ্টা করা হয়।
সামাজিক বৈষম্য ও মানুষের এমন দৃষ্টিভঙ্গিতে হতাশা প্রকাশ করে পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এ কেমন দুনিয়া?’

মেঘনা আলমের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তার বক্তব্যকে ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া।
কুশল/সাএ
সর্বশেষ খবর