জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। তবে দিনের একটি নির্দিষ্ট সময়ের পর তাকে আর ফোনে পাওয়া যায় না। রাত ১০টার পর সাধারণত ফোন বন্ধ করে রাখেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলেন প্রভা। সেখানেই তিনি জানান, রাত ১০টার পর তিনি সাধারণত ফোন ব্যবহার করেন না।
প্রভার ভাষায়, ‘আমাকে রাত দশটার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।’
অভিনেত্রীর এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর