সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে বাদামতলায় পুকুরের পানিতে ডুবে রাজমিস্ত্রী মোঃ আছাদুল মোড়লের ছেলে আরিয়ান মোড়ল নামে ৩ বছর ৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ৩ টায় শিশু আরিয়ান বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় গোটা মাছিয়াড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গ্রামবাসী।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর