ময়মনসিংহের হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে ফায়ার ফাইটার মো. শাহজাহান মিয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০২০ সালের ১৩ সেপ্টেম্বর হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে যোগদান করেন মো. শাহজাহান মিয়া। দায়িত্ব পালনকালে তিনি অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন জরুরি সেবায় নিষ্ঠা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তাঁর কর্মদক্ষতা ও সেবার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ৮ অক্টোবর তিনি রাষ্ট্রপতি পদক লাভ করেন।
এছাড়া হালুয়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য মসজিদ নির্মাণের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মজীবনে তাঁর আন্তরিকতা, সহযোগিতাপূর্ণ মনোভাব ও দায়িত্বশীলতা সহকর্মীসহ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
বিদায় সংবর্ধনায় উপস্থিতরা বলেন, বিভিন্ন জরুরি সেবা ও সামাজিক উদ্যোগে মো. শাহজাহান মিয়ার সহযোগিতা সবসময় পাওয়া গেছে। তাঁর দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা হালুয়াঘাট ফায়ার সার্ভিসের সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে হালুয়াঘাট ছাড়ছেন ফায়ার ফাইটার মো. শাহজাহান মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর নতুন কর্মস্থলে আরও সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর