নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সোয়া সাতটার দিকে তুলরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরাদেহটি উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, 'পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।'
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর