এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এসএমএস এবং নির্ধারিত ওয়েবসাইট—এই তিনটি উপায়ে ফল জানতে পারবেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
যেভাবে ফল জানা যাবে
১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে:
নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়মে ফল দেখা যাবে।
২. এসএমএসের মাধ্যমে:
পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।
৩. নির্ধারিত ওয়েবসাইটে:
নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করেও পুনঃনিরীক্ষণের ফল সংগ্রহ করা যাবে।
ফলে পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের আগামীকাল সকাল ১০টার পর ওপরের যে কোনো একটি পদ্ধতিতে ফল দেখার সুযোগ থাকবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর