যশোরের কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তাহসান আহমেদ (৩০)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার পাটকেলবাড়ি এলাকার নুরুল ইসলাম মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় যশোর কুইন্স হাসপাতালের সামনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর