মানিকগঞ্জে সারসংকট নিয়ে গণমাধ্যমে কথা বলায় কৃষকদের চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের সারসংকট নিয়ে চ্যানেল ওয়ানের লাইভে যুক্ত হন সদর উপজেলার ভুক্তভোগী কৃষক রাসেল মিয়া ও শাহীন। লাইভে তারা এলাকায় সার না পাওয়াসহ সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, লাইভে বক্তব্য দেওয়ার পর বিকেলে ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জসিম মিয়া তাদের বাড়িতে যান। এ সময় সারসংকট নেই এমন ইতিবাচক বক্তব্য দেওয়ার জন্য তাদের চাপ প্রয়োগ করেন। পাশাপাশি গণমাধ্যমে দেওয়া বক্তব্যের বিষয়েও তাদের চাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জসিম মিয়া মুঠোফোনে প্রশ্ন শুনেই ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাজাহান সিরাজ জানান, প্রতিবেদনের পর কৃষি কর্মকর্তা কৃষকদের কাছে যেতে পারেন। তবে গণমাধ্যমে কথা বলার বিষয়টি নিয়ে চাপ প্রয়োগের সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে আমরা তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর